সম্পত্তিতে অধিকার চাইতে গেলে বাবার আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছেলে
০৫ মে, ২০২৬ ০৫:২০ অপরাহ্ন

  

সম্পত্তিতে অধিকার চাইতে গেলে বাবার আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছেলে

নিউজরুম
২২-০৭-২০১৯ ০৭:৫৩ অপরাহ্ন
সম্পত্তিতে অধিকার চাইতে গেলে বাবার আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছেলে
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা মন্ডল পাড়া গ্রামে দাদির লিখে দেওয়া সম্পত্তিতে অধিকার চাইতে গেলে বাবা কর্তৃক নিজের ছেলেকে মেরে আহত করার খবর পাওয়া গেছে। আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছেলে নজরুল। জানা যায়, দাদী আছিয়া বেগম তার ভরণ পোষণের দায়িত্বে থাকা গরিব অসহায় ও মা হারা নাতি তোফাজ্জল ও নজরুলকে খুশি হয়ে গুজিয়া মৌজার ৯২৫/৩১২ দাগ নং এর ২০ শতাংশ ভিটা গত ১৬জানুয়ারী ২০১৯ইং তারিখে লিখে দেয়। দলিল সংক্রান্ত কাজ শেষ করে জমির অধিকার চাইতে গেলে বাবা অজিজার, চাচা তফিজার, তার স্ত্রী ও তোফাজ্জলের বৈমাত্রিয় ভাই মাসুদ রানা বাঁধা দেয় এবং অর্কথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে পরে আসেক পাইলে পরে দেখা যাবে। এরপর উপায় না পেয়ে তোফাজ্জল স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার দেয়। চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু গত বৃহস্পতিবার পরিষদে বিচার করে তোফাজ্জলকে জমি দেওয়ার জন্য বাবা আজিজারকে বলে। কিন্তু বাবা আজিজার চেয়ারম্যানের বিচার না মেনে অবৈধ্য ভাবে উক্ত জমি নিজের দখলে রেখেছে। উপায় না পেয়ে তোফাজ্জল ঐ জমির দখল নিতে গিয়ে দেখে বাবা আজিজার সম্পর্ণ্য অন্যায় ভাবে জমিতে ধান চাষ করেছে। এমতাবস্থায় তোফাজ্জল ঐ ধান চাষ নষ্ট করে নিজেই ধান লাগিয়ে চলে আসে। পরে বাবা আজিজার ঐ ধান চাষ পুনরায় নষ্ট করে আবার ধান চাষ করে। তোফাজ্জল তার ছোট ভাই নজরুল ইসলামকে ঐ জমি দেখার জন্য পাঠালে বাবা আজিজার, চাচা তফিজারগংরা নজরুলকে পিটিয়ে আহত করে জমিতে ফেলে রাখে। পরে সংবাদ পেয়ে বড় ভাই তোফাজ্জল এসে ছোট ভাইকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে দেয়। পরে বাবা আজিজার মিথ্যা ভান করে নিজের মাথায় নিজেই নিড়ানি দিয়ে আঘাত করে হাসপাতালে ভর্তী হয়। জানতে চাইলে শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু বলেন, আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিশ করে সন্তান তোফাজ্জলকে জমি ফিরিয়ে দিতে বলেছি। কিন্তু বাবা আজিজার অন্যায় ভাবে জমি দখল করে রেখেছে। স্থানীয় এলাকাবাসী বলছে, বাবা আজিজার অন্যায় ভাবে ছেলে তোফাজ্জলকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো।

নিউজরুম ২২-০৭-২০১৯ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 491 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com