উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে সচেতনতা মুলক সভা
০৮ মে, ২০২৬ ০২:৫১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে সচেতনতা মুলক সভা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২২-০৭-২০১৯ ০৭:৪৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে সচেতনতা মুলক সভা
উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলে ধরা কিংবা গলা কাটা গুজবে আতংকিত না হতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক মায়েদের নিয়ে সমাবেশ করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আজ সোমবার চারটি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের সমাবেশ করেছেন। বিদ্যালয় গুলো হলো-এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, সাম্প্রতিক সময়ে ছেলে ধরা কিংবা গলা কাটা এমন গুজব চলছে। এ গুজবে বিশ্বাস না করা এবং কেউ যেন আতংকিত না হয় এজন্যই তিনি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত মায়েদের নিয়ে এ সমাবেশ করছেন। তিনি আরো জানান, জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনা ও পরামর্শ মোতাবেক দলের পক্ষ থেকে তিনি মায়েদের মাছে উপস্থিত হয়ে আতংকিত না হতে পরামর্শ দিচ্ছেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০৭-২০১৯ ০৭:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 980 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com