সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার
০৬ মে, ২০২৬ ০৭:৩৯ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২২-০৭-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার
সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর ও কাজিপুরে বন্যা কবলিত ৩ শতাধিক অসহায়, দুস্থ ও বানভাসী পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে জেলা সদরের রানীগ্রাম ও কাজিপুর থানা এলাকায় পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বন্যা দূর্গত মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন। বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে প্রতিজনকে চাল ১০ কেজি, ডাল ১কেজি, তেল ১ লিটার, আলু ১কেজি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াইশলাই প্রদান করা হয়। এসময় সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ গোলাম মোস্তফা, জেলা বিশেষ শাখার পরিদর্শক রেজাউল করিম, ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান ও সদর থানার ওসি মোহাম্মদ দাউদ, কাজিপুর থানার ওসি একেএম লুৎফুর রহমান ও কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান নান্নুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২২-০৭-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 322 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com