কাজিপুরে বন্যার্তদের মাঝে দুই মন্ত্রির ত্রাণ বিতরণ
আব্দুল জলিল
২২-০৭-২০১৯ ০৭:২২ অপরাহ্ন
|
|
কাজিপুরে বন্যার্তদের মাঝে দুই মন্ত্রির ত্রাণ বিতরণ
কাজিপুর প্রতিনিধিঃ ভয়াবহ বন্যার ছোবলে লন্ডভন্ড কাজিপুরের বানভাসী মানুষের খোঁজে কাজিপুরে আসেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি ডাঃ মোঃ এনামুর রহমান ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রি একে এম এনামুল হক। সোমবার বিকেলে তারা কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়ায় শহীদ এম মনসুর আলী ইকোপার্ক এলাকায় আগত ১ হাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মেদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রাণ মন্ত্রনালয়ে সিনিয়র সচিব শাহ কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিপিএম, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ধূনটÑশেরপুর আসনের এমপি হাবিবুর রহমান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এর আগে অতিথিবৃন্দ উপজেলার নাটুযারপাড়া ও খাসরাজবাড়ী ইউনিয়নের বানভাসী মানুষের খোঁখবর নেন।
আব্দুল জলিল ২২-০৭-২০১৯ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 370 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ