জলি ডিজিটাল সাইন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
০৫ মে, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

  

জলি ডিজিটাল সাইন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২১-০৭-২০১৯ ০৬:২১ অপরাহ্ন
জলি ডিজিটাল সাইন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সলঙ্গা  প্রতিনিধিঃ কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগন্জ রোডের জলি ডিজিটাল সাইন   এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় হাজী ইমান আলী সুপার মার্কেটের ২য় তলায় এ অনুষ্ঠান শুরু হয়।সিরাজগন্জের বিভিন্ন উপজেলার স্টুডিও ম্যান সহ বেড়া, সাথিয়া, কাছিকাটা ও ভাংগুড়ার চিত্রশিল্পী,আর্টিস্ট ম্যান,প্রেস মালিক,সাংবাদিক সহ সুধী জনেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, চান্দাইকোনা দিলীপ আর্ট এর দিলীপ কুমার,তাড়াশের নান্টু,চিত্রালী উল্লাপাড়ার আবুল কালাম, রুপরেখা আর্ট উল্লাপাড়ার আকুল হোসেন, উল্লাপাড়ার রাব্বী প্রিন্টার্স এর শাহীন রেজা,শাহজাদপুরের শাহীন আর্ট এর শাহীন রেজা, বেড়া উপজেলার টোকন আর্ট এর মি: টোকন সহ অনেকে।

 

পরে উক্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাহমুদুল হাসান তার সমাপনী বক্তব্যে বিভিন্ন এলাকার স্টুডিও ম্যান,কলাকৌশলী সহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগীতা,অনুপ্রেরনা,সদোপদেশ এবং ভালোবাসার কারনে প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য সবাইকে ধন্যবাদ জানান।এ ছাড়াও আগামীতেও যেন সবাই পাশে থেকে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যান এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি হাজী ইমান আলী সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাংলদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সহ অন্যান্য অতিথিদের নিয়ে প্রতিষ্ঠানটির শুভ জন্ম দিনের কেক কাটা হয়। শেষে উপস্থিত সকল কে নিয়ে ভোজন আয়োজন করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২১-০৭-২০১৯ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 586 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com