শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে পুলিশের শুকনো খাবার বিতরণ
০৫ মে, ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন

  

শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে পুলিশের শুকনো খাবার বিতরণ

নিউজরুম
২১-০৭-২০১৯ ০৫:০৫ অপরাহ্ন
শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে পুলিশের শুকনো খাবার বিতরণ

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে পুলিশ বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করেছে। রবিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে ভেলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা দূর্গত পরিবারের মাঝে ওই শুকনো খাবার বিতরণ করে। জানা গেছে, যমুনা ও ব্রক্ষ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে ভেলুয়া ইউনিয়নের চকবন্দি, কাউনেরচর, ঝগড়ারচর, লক্ষীডাংরী, চরহাবর, বারারচর, বলিদাপাড়া, চরশিমূলচুরাসহ প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এ সব গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

 

খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম শুকনো খাবার নিয়ে বন্যার্তদের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, এএসপি (সার্কেল) জাহাঙ্গীর আলম, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান মিঞা মো. মিজানুর রহমান প্রমুখ। এসময় কয়েক,শ বর্ন্যাত পরিবারে মাঝে মুড়ি, চিড়া, আখের গুড়, বিস্কুট, খাবার স্যালাইনসহ শুকনো খাবার বিতরণ করা হয়। 


নিউজরুম ২১-০৭-২০১৯ ০৫:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com