শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০৭-২০১৯ ০৫:০০ অপরাহ্ন |
আবদুল জলিলঃ কাজিপুরের একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন ভয়েজ অব কাজিপুর এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে, বাড়িয়েছে সহায়তার হাত। এ যেন মানবতার হাত। এই হাতের স্পর্শে অনেকেরই জুটেছে দুবেলা আহার। কোন দল বা মতের উর্ধে থেকে শুধুমাত্র মানবতার হাতকে শক্তিশালী করে টেনে তুলেছেন ভেসে যাওয়া অসহায়দের। সংগঠনটির সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও সম্পাদক আব্দুল মজিদ বাবু দুজনেই প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইনকে সাথে নিয়ে একঝাঁক নিবেদিতপ্রাণ মানুষের সহায়তায় উপজেলার বানভাসীদের দ্বারে দ্বারে ঘুরে দিয়েছেন সহায়তা।
জনপ্রিয় এই সামাজিক সংগঠনট এ যাবৎ নাটুয়ারপাড়া, মনসুরনগর, খাসরাজবাড়ী, তেকানী চরগিরিশ, নিশ্চিন্তপুর, মাইজবাড়ী, মেঘাই, শুভগাছা ও কাজিপুর সদর ইউনিয়নের মানুষের মাঝে ২৪ ডেস্কি রান্না করা খাবার ও ১হাজার ৫০০শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন। প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চিড়া, মুড়ি, চিনি, ডাল, স্যালাইন, দিয়াশলাই, মোমবাতি, ম্যাচসহ নিত্যকার ব্যবহৃত জিনিসপত্র । তিনটি নৌকায় পানিবন্দি মানুষের বাড়ী,বাড়ী গিয়ে ও বিভিন্ন স্পটে এই ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ প্রতিদিন চলছে।
সংগঠনটির সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ‘কাজিপুরের বন্যাদূর্গত মানুষেরা কতটা দূর্ভোগের মাঝে আছে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন,। বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। ,অপর্যাপ্ত ত্রাণ সহ নানা সমস্যা তাদের মাঝে বিরাজমান। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবেনা,। সকল সসমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’
ত্রাণ বিতরণ কার্যক্রমের সফরসঙ্গী ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ডা. আশকার পাইন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিন্টু, সহ সভাপতি খাজা বাহাউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা আশা সরকার, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু শাহীন আজাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবুল কাশেম মাষ্টার, পাঠাগার বিষয়ক সম্পাদক আতাউর রহমান, আব্দুল মান্নান, বাবু সহ আরো অনেকে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com