শ্রীবরদীতে বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
০৩ মে, ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন

  

শ্রীবরদীতে বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজরুম
২০-০৭-২০১৯ ০৬:৫১ অপরাহ্ন
শ্রীবরদীতে বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিকাল ৩টায় শ্রীবরদী সরকারি বনায়ন নার্সারী মাঠে ওই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুশ সিহার, অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় দহের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গবন্ধ শেখ মুজিব গোল্ডকাপ ফাইনালে অংশ নেয় মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বালিয়াচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে বালিয়াচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। 


নিউজরুম ২০-০৭-২০১৯ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com