মোকামতলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, আটক ৩
০৫ মে, ২০২৬ ০৬:২৫ অপরাহ্ন

  

মোকামতলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, আটক ৩

নিউজরুম
২০-০৭-২০১৯ ০৬:০৯ অপরাহ্ন
মোকামতলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, আটক ৩

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পৃথক পৃথক অভিযানে বাস তল্লাশি করে ৬০ বোতল ফেন্সিডিল ও ৩০০ পিচ নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল) উদ্ধার। আটক ৩। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকারের নির্দেশে ও এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ১৯.০৭.২০১৯ ইং তারিখে রাত আনুমানিক ২টার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাস মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় তল্লাশি করে পৃথক পৃথক ভাবে মোট ৬০ বোতল ফেন্সিডিল ও এসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ১২.০৭.২০১৯ ইং তারিখে আনুমানিক রাত ২.১৫টায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় নাবিল বাস তল্লাশি করে ৩০০ পিচ ভারতীয নেশাজাতীয় ইনজেকশন (এ্যাম্পল) উদ্ধার করে। নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল) বহনকারী সাজ্জাত হোসেন (৩৫) পিতাঃ আঃ মালেক, গ্রামঃ হজরতপুর, পাবর্তীপুর, দিনাজপুর এবং ফেনসিডিল  বহনকারী আতাউর রহমান (২৪), পিতাঃ আঃ ছালাম ও শফিকুল ইসলাম, পিতাঃ আজাহার মোল্লা, উভয়ের বাড়ী উষাহার, ফুলবাড়ী, দিনাজপুরকে আটক করা হয়। আটককৃত তিনজনের নামে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এ মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সনাতন চন্দ্র সরকার বলেন, উক্ত মাদকদ্রব্য উদ্ধারে ৩টি পৃথক মামলা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

 


নিউজরুম ২০-০৭-২০১৯ ০৬:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 434 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com