উল্লাপাড়ায় এইচ টি ইমাম আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
০৮ মে, ২০২৬ ০৪:৫১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় এইচ টি ইমাম আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-০৭-২০১৯ ০৬:০৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় এইচ টি ইমাম আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উল্লাপাড়া উপজেলা ক্রীয়া সংস্থা কর্তৃক আয়োজিত এইচ টি ইমাম আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হয়েছে । শনিবার বিকেল সাড়ে ৪ টায় উল্লাপাড়া সরকারী কলেজ খেলার মাঠে ফুটবল খেলাটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য  তানভীর ইমাম ।

 

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সরকারী কলেজের অধ্যাপক ওহেদুদ জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শামিম হাসান,সহকারী কমিশনার ভূমি মাহবুব হাসান,  উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল ও উপজেলা ক্রিয়া সংস্থার সাধরন সম্পাদক মোঃ জাহেদুদজামান কাঁকন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারসহ প্রমূখ  । 
উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন কুষ্টিয়া জেলা একাদশ বনাম রংপুর জেলা একাদশ। 

 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৭-২০১৯ ০৬:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 555 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com