সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন
২৮ জুন, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

  

সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২০-০৭-২০১৯ ০৫:০৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন

চৌহালী প্রতিনিধিঃ সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জের বন্যা দুর্গ চৌহালী, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেলে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে এসব এলাকা পরিদর্শন করে বানভাসীদের খোঁজ-খবর নেই। তিনি চৌহালী উপজেলার এনায়েতপুর, দিনদহ, বেতিল, আড়কান্দি, ব্রাক্ষ্মমগ্রামের পানি ডুবে যাওয়া ঘর-বাড়ি পরিদর্শন করে জানান, সিরাজগঞ্জের ৫টি উপজেলার হাজার-হাজার ঘর-বাড়ি তলিয়ে মানুষ চড়ম কষ্টে দিনাতিপাত করছে। এটা না দেখলে বোঝা যাবেনা। দুর্ভোগে পড়া লাখ-লাখ মানুষ কতটা যে অসহায় তা উপলব্ধি করতে সরেজমিনে পরিদর্শন করতে হবে। প্রধান মন্ত্রী নির্দেশ দিয়েছেন, যার-যার অবস্থান থেকে নিজ এলাকার বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সাধারন অনুসারী হিসেবে আমরা তার মানবতার নির্দেশিত পথ অবলম্বন করছি। তবে চরাঞ্চলের বন্যার যে ভয়াবহ অবস্থা তাতে আমি খুবই ব্যাথিত। আমরা জেলা পরিষদ হতে একটি সমিক্ষা করছি। যাতে তাদের সহযোগীতায় পাশে দাঁড়াতে পাড়ি। তিনি আরো বলেন, এই বিপদে আমাদের যার-যার অবস্থান হতে সবারই অসহায় বানভাসীদের পাশে দাঁড়ানো উচিৎ। 

এসময় তার সাথে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, বেলকৃুচি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোপাল চন্দ প্রামানিক, কামাল আহমেদ, শহিদুল ইসলাম তালুকদার,  


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২০-০৭-২০১৯ ০৫:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 686 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com