শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২০-০৭-২০১৯ ০৪:৩০ অপরাহ্ন |
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহুলী ইউনিয়নের ছাব্বিশা আলোকদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ শেখ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। শনিবার দুপুর ২ টায় বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ শেখকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উক্ত রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হাসান আলী হোসেন, সাবেক জেলা কমান্ডার শফিকুল ইসলাম শফি, সাবেক কমান্ডার মোঃ সোহরাব আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ও জেলা পুলিশের চৌকস সদস্যবৃন্দ। আলোকদিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশের চৌকস দল সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জানাযা নামাজ পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে,দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com