টাঙ্গাইলে তীব্র স্রোতে ভেঙ্গে গেলো ভূঞাপুর-তারাকান্দি সড়ক; সেনাবাহিনী
২৯ এপ্রিল, ২০২৬ ০১:১৯ অপরাহ্ন

  

টাঙ্গাইলে তীব্র স্রোতে ভেঙ্গে গেলো ভূঞাপুর-তারাকান্দি সড়ক; সেনাবাহিনী

নিউজরুম
২০-০৭-২০১৯ ০৪:১৪ অপরাহ্ন
টাঙ্গাইলে তীব্র স্রোতে ভেঙ্গে গেলো ভূঞাপুর-তারাকান্দি সড়ক; সেনাবাহিনী

নিউজ  ডেস্ক: বন্যার পানির তীব্র স্রোতে ভেঙ্গে গেল টাঙ্গাইলের ভুঞাপুর-তারাকান্দি সড়ক। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সড়কটির বেশ কিছু অংশ ভেঙে পানি ঢুকে যায়। এতে নতুন করে প্লাবিত হয়েছে আরো ১০টি গ্রাম। ভূঞাপুর-তারাকান্দি সড়কে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

 

বঙ্গবন্ধু সেনানিবাসের ১৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সেনা সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। এলাকাবাসীর অভিযোগ এ বাঁধটি রক্ষার জন্য সেনা মোতায়েনের দাবী উঠছিল বেশ কয়েকদিন ধরেই। সড়কটি ভাঙার আগে সেনা মোতায়েন করা হলে হয়তো এতো বড় সমস্যার সম্মুখীন হতে হতো না।

এদিকে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এতে উপজেলার শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম, তলিয়ে গেছে ফসলি জমি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ জানান, বন্যাকবলিতদের দুর্ভোগ লাঘবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে ভূঞাপুর-তারাকান্দি সড়ক ভেঙে গেছে।

সড়কটিতে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া ভাঙন অংশে পানি উন্নয়ন বোর্ডও (পাউবো) কাজ করে যাচ্ছে।


নিউজরুম ২০-০৭-২০১৯ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 301 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com