তাড়াশ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরী দলের ৮ ঘন্টা চেষ্টার পর নিখোঁজ শিশু আদিত্যের মরদেহ উদ্ধার
০৭ মে, ২০২৬ ০১:২৭ অপরাহ্ন

  

তাড়াশ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরী দলের ৮ ঘন্টা চেষ্টার পর নিখোঁজ শিশু আদিত্যের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-০৭-২০১৯ ০৯:৪৪ পূর্বাহ্ন
তাড়াশ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরী দলের ৮ ঘন্টা চেষ্টার পর নিখোঁজ শিশু আদিত্যের মরদেহ উদ্ধার

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে ৮ ঘন্টা চেষ্টার পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শিশু আদিত্যের মরদেহ চলনবিল থেকে উদ্ধার করেছেন। বিষয়টি তাড়াশ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মাহমুদ নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের তাড়াশে  বাড়ির পাশে রঘুনীলি বিলে গোসল করতে গিয়ে আদিত্য কুমার (৭) নামের এক স্কুল ছাত্র পানিতে তলিয়ে নিখোঁজ হয়। সে ওই গ্রামের শ্রী নরউত্তমের ছেলে ও রঘুনীলি মঙ্গলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
এদিকে শিশুটিকে উদ্ধারের জন্য স্থানীয়রা প্রায় ৭ ঘন্টা চেষ্টা করে ব্যার্থ হন। পরে  বিষয়টি স্থানীয় সংবাদকর্মীরা তাড়াশ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মাহমুদ কে অবহিত করেন। তারা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তাড়াশে আসার জন্য আহব্বান করেন।
এতে সাড়া দিয়ে রাজশাহী সদর ডুবুরি ইউনিটের লিডার নুরুন্নবীর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল সন্ধ্যা সাত টার দিকে ঘটনা স্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে প্রায় ঘন্টাকাল ব্যাপী চেষ্টার পরে চলনবিলের রঘুনীলি দহ থেকে শিশু আদিত্যের মরদেহ উদ্ধার করেন।  
এদিকে শিশু আদিত্যের মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও গ্রামবাসীদেও আহাজারীতে রঘুনীলি গ্রামের বাতাস ভারি হয়ে উঠে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৭-২০১৯ ০৯:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2609 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com