শ্রীবরদীতে বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ
২৯ এপ্রিল, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন

  

শ্রীবরদীতে বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

নিউজরুম
২০-০৭-২০১৯ ০৯:২৩ পূর্বাহ্ন
শ্রীবরদীতে বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভেলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা দূর্গত পরিবারের মাঝে ওই শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। জানা গেছে, যমুনা ও ব্রক্ষ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে ভেলুয়া ইউনিয়নের চকবন্দি, কাউনেরচর, ঝগড়ারচর, লক্ষীডাংরী, চরহাবর, বারারচর, বলিদাপাড়া, চরশিমূলচুরাসহ প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

 

এ সব গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। খবর পেলে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়া বন্যার্তদের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান মিঞা মো: মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, ভেলুয়া ইউনিয়নের ইউ.পি সদস্য আবিজল মিয়া, মঞ্জুরুল ইসলাম, ময়েজ উদ্দিন প্রমুখ।  কয়েক,শ বর্ন্যাত পরিবারে মাঝে এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, আখের মুড় ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। 


নিউজরুম ২০-০৭-২০১৯ ০৯:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 357 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com