নাগরপুরে সদর ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলন
০৯ নভেম্বর, ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন

  

নাগরপুরে সদর ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৯-০৭-২০১৯ ০৭:৩২ অপরাহ্ন
নাগরপুরে সদর ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলন

মাসুদ রানা,নাগরপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে জাকজমকপূর্ণ ভাবে সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বিকেলে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগ এ কর্মী সম্মেলনের আয়োজন করে। বিকেলে সম্মেলন হলেও আগ্রহী প্রার্থীরা তাদের সমর্থনে ঢাকঢোল বাজিয়ে মিছিল নিয়ে সকাল থেকেই সম্মেলনস্থলে এসে হাজির হয়। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।

নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আহাম্মেদ শাহীন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি’র সঞ্চালনায় এ কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. নাজমুল হক তপন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুর রহমান ফরিদ, যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার, সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আনিসুজ্জামান তুহিন প্রমূখ। সম্মেলনে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ শক্তির কাছে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবেই। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধ ভাবেই আগামীতে সারা উপজেলায় যুবলীগকে ঢেলে সাজাতে হবে। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি জানান পরে দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৯-০৭-২০১৯ ০৭:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 591 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com