তাড়াশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু নিখোঁজ
১৮ জুন, ২০২৬ ০৫:২২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-০৭-২০১৯ ০৫:১৭ অপরাহ্ন
তাড়াশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু নিখোঁজ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বিলে গোসল করতে গিয়ে আদিত্য কুমার (৭) নামের এক স্কুল ছাত্র পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে  তাড়াশ পৌর এলাকার রঘুনীলি গ্রামে।
স্থানীয় সুত্রে ওই গ্রামের শ্রী নর উত্তমের ছেলে রঘুনীলি মঙ্গলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আদিত্য কুমার দুপুরে বাড়ির পাশে বিলে গোসল করতে নামে। এ সময় তীব্র স্রোতে সে পানিতে তলিয়ে যায়।
এক পর্যায়ে শিশুটির তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তার কয়েকজন সহপাঠি চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এসে বিলের পানিতে ওই শিশুকে খুঁজতে থাকে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ওই গ্রামের শত শত লোক শিশুটির মরদেহ খুঁজতে পানিতে তল্লাশি চালাচ্ছে।
এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মর্জিনা খাতুন শিশুটির পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধারে গ্রামবাসীরা পানিতে তল্লাসী চালাচ্ছেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৭-২০১৯ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 669 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com