শিরোনামঃ
ডেস্ক রিপোর্টঃ ১৮-০৭-২০১৯ ১১:৩৮ অপরাহ্ন |
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্টঃ বৃহস্পতিবার সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর আসনের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, প্রাণীসম্পাদক অফিসার ডাঃ সোহেল আলম খান, মুক্তিযোদ্ধা গাজী এস এম হাবিবুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য উদপাদনে সাফল্যের স্বীকৃতি স্মৃতি সম্মাননা পেলেন সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের মোঃ খালেক উজ্জামান ও মাছের পোনা উৎপাদন সাফল্যের স্বীকৃতি সম্মাননা পেলেন চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা গ্রামের শ্রী শুকদেব মালো। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com