বেলকুচিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, মৎস্য অবমুক্ত ও আলোচনা সভা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-০৭-২০১৯ ০৮:৩৭ অপরাহ্ন
|
|
বেলকুচিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, মৎস্য অবমুক্ত ও আলোচনা সভা
জহুরুল ইসলামঃ
"মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী, মৎস্য অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে বিভিন্ন জলাশয় মৎস্য অবমুক্ত করেণ। পরে উপজেলা নির্বাহী অফিসের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ (১৭ থেকে ২৩ জুলাই) উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ অরুনাংশু মন্ডল, কৃষি কর্মকতা কল্যাণ প্রসাদ পাল, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী ইউপি চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষাণী প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০৭-২০১৯ ০৮:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 551 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ