উল্লাপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
০৩ মে, ২০২৬ ০৪:২৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৮-০৭-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

উল্লাপাড়া  প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের চুড়ান্ত পর্বের খেলা বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাওয়াক হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এ খেলার উদ্বোধন করেন। এ সময় উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস.  এম. নজরুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, ক্রীড়া সংগঠক জাহিদুজ্জামান কাকন প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চুড়ান্ত পর্বে অংশ নেওয়া চর সাতবাড়ীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়ড়া বাঘলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপে চুড়ান্ত পর্বের খেলায় অংশ নেয় বাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০৭-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 612 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com