ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনা নিহত কনের পরিবারকে সংসদ সদস্যের আর্থিক অনুদান প্রদান
০৮ মে, ২০২৬ ০৫:৫১ পূর্বাহ্ন

  

ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনা নিহত কনের পরিবারকে সংসদ সদস্যের আর্থিক অনুদান প্রদান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৮-০৭-২০১৯ ০৭:২৬ অপরাহ্ন
ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনা নিহত কনের পরিবারকে সংসদ সদস্যের আর্থিক অনুদান প্রদান
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত কনে সুমাইয়া খাতুনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। বৃহস্পতিবার সকালে তানভীর ইমাম উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামে সুমাইয়ার বাড়িতে গিয়ে তার মা হাফিজা খাতুন ও ওই পরিবারের নিহত স্বজনদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি তাদেরকে সান্তনা ও সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। সংসদ সদস্য তানভীর ইমাম পরে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অস্বচ্ছল গৃহবধু হাফিজা খাতুনের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন। এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম প্রমুখ।  এছাড়াও  স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। 
 
গত ১৫ জুলাই সন্ধ্যায়  ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়ার সলপ রেলস্টেশনের পাশে অরক্ষিত লেভেল ক্রসিং এ রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের সঙ্গে বিয়ের মাইক্রোবাসের ধাক্কায়  বর কনেসহ ১১ জন মারা যান। দুর্ঘটনার দু’ঘন্টা আগে এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে সুমাইয়ার সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাজন এর বিয়ে হয়। রাজন তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। কনের বাড়ি থেকে মাত্র আড়াই কিলোমিটার দুরে এ দুর্ঘটনা সংঘটিত হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল সুমাইয়ার পরিবারকে সংসদ সদস্যের আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০৭-২০১৯ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1636 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com