নিজে কাঁদলেন, কাঁদালেন সবাইকে
২৯ জুন, ২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন

  

নিজে কাঁদলেন, কাঁদালেন সবাইকে

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৮-০৭-২০১৯ ০৭:২২ অপরাহ্ন
নিজে কাঁদলেন, কাঁদালেন সবাইকে

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই কাউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের অবসর গ্রহণে বিদায় সংবর্ধনায় নিজে কাঁদলেন, কাঁদালেন উপস্থিত সবাইকে ৷

বৃহুস্পতিবার(১৮ জুলাই )  দুপুরে রেহাই কাউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে খন্দকার মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ আশে পাশের সকল প্রাথমিক বিদ্যালয় থেকে ছাত্র/ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্খীরা প্রিয় স্যারকে বিদায় জানাতে উপস্থিত হয় ৷ এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ৷ সাবেক ছাত্র/ছাত্রীরা প্রিয় স্যারকে এক নজর দেখার এবং দোয়া নেয়ার জন্য দুর দুরান্ত থেকে উপস্থিত সভা স্থলে ৷ প্রিয় স্যারের ভালো বাসার কাছে পরাজিত যেন থই থই   বন্যার পানি ! 
এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি  মোঃ হাবিবুর রহমান হাবীব,সাবেক শিক্ষক মোঃ হারুনার রশিদ মাস্টর, মোঃ মাজেদুল ইসলাম মাস্টার, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, সাবেক ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম খাঁন হুমায়ুন, আঃ মালেক খাঁন সহ প্রমূখ ৷


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-০৭-২০১৯ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 609 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com