এমপি প্রীতি ফুটবল টূর্ণামেন্টে নাগরপুর জয়ী
০৩ মে, ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন

  

এমপি প্রীতি ফুটবল টূর্ণামেন্টে নাগরপুর জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৮-০৭-২০১৯ ০৫:৫৯ অপরাহ্ন
এমপি প্রীতি ফুটবল টূর্ণামেন্টে নাগরপুর জয়ী

মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত আহসানুল ইসলাম টিটু এমপি প্রীতি ফুটবল টূর্ণামেন্টের দুই ক্যাটাগরিতে নাগরপুর বিজয়ী হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত এ প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে নাগরপুর উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে দেলদুয়ার উপজেলার বোয়ালজান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। অন্যদিকে ছেলেদের বিভাগে নাগরপুর উপজেলার কাঠুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-১ গোলে দেলদুয়ার উপজেলার দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের বিজয়ীদের নিয়ে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, দেলদুয়ার উপজেলার নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন, নাগরপুর উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান মো.হুমায়ূন কবীর, নাগরপুর উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আক্তার, দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিসার অম্বরিশ চন্দ্র সরকার, সহকারি শিক্ষা অফিসার মো.ছানোয়ার হোসেন, আব্দুল কাদেও মিয়া, মো.সালাহউদ্দিন মিয়া, শায়লা খান মালা, নাগরপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. ফরহাদ আলী, জি এম ফুয়াদ মিয়া, আসাদুজ্জামান চৌধুরি, নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল ইসলাম মুকুল, সা:সম্পাদক মো.হারুন অর রশিদ সহ দুই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৮-০৭-২০১৯ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 441 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com