শিরোনামঃ
আব্দুল জলিল ১৮-০৭-২০১৯ ০৩:২৩ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ চোখের সামনে ভাইসাগেল আমার দোকানঘর। চেয়ে দেখা ছাড়া কিছুই কইরবার পারিলামনা। কথাগুলো বলছিলেন খাসরাজবাড়ী বাজারের ব্যবসায়ী হোসেন আলী। বৃহস্পতিবার দুপুরে কোনকিছু বুঝে উঠবার আগেই ওই বাজারের হোসেন মিয়া সহ কোব্বাত, রহিম, নরু, মিথুনদের ব্যবসায়িক দোকান ঘরগুলো যমুনার পেটে চলে যায়। খাসরাজবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, “গত তিনদিন যাবৎ ওই বাজারের ঘরগুলোতে পানি উঠেছিল। আজ দুপুরে ঘরগুলো নিচের দিকে দেবে যায়। ফলে ঘর থেকে কিছুই বের করতে পারেনি ব্যবসায়ীরা।” ওই গ্রামের গ্রামপুলিশ কার্তিক চন্দ্র জানান “সকালে আমি কাজে বাড়ীর বাইরে যাই। দুপুরে ফিরে এসে দেখি আমার বাড়ী নাই। দুইদিন আগে আমার পরিবারকে অন্য জায়গায় পাঠিয়ে ছিলাম বলে তারা রক্ষা পেয়েছে।” ব্যবসায়ী কোব্বাত ব্যাপারি জানান “পানির নিচদিয়ে কখন ভাঙ্গন শুরু হয়েছে তা বুঝতে পারিনি। ঘরের সঙ্গে দোকানে মালামাল সব নদীতে ভেসে গেছে।” এদিকে মাইবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া বাজার সংলগ্ন ওয়াপদা বাধ চুইয়ে পানি বের হচ্ছে। যে কোন সময় ওই স্থানে ঘস নামতে পারে বলে জানান ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি আরও জানান ঝুকি পূর্ণ স্থানে বালির বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com