শিরোনামঃ
নিউজরুম ১৮-০৭-২০১৯ ০৩:০২ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মৎস্য অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বণার্ঢ র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে ইউএনও সেঁজুতি ধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক। অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ,উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান, অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল আল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com