২০১৯ সালের এইচ,এস,সি পরিক্ষায় কৃতকার্যদের শুভেচ্ছা - নিজাম উদ্দিন
নিউজরুম
১৮-০৭-২০১৯ ০৬:৩৬ পূর্বাহ্ন
|
|
২০১৯ সালের এইচ,এস,সি পরিক্ষায় কৃতকার্যদের শুভেচ্ছা - নিজাম উদ্দিন
প্রবাসী ডেক্সঃ এইচ.এস.সি পরিক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থী ভাই বোনদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের আগামীর পথচলা আরো সুন্দর হোক , কাঙ্খিত লক্ষে এগিয়ে যাবে দৃড় প্রত্যয়ী হয়ে এই দোয়া রইল ।
আর যারা অকৃতকার্য হয়েছো তারা হতাশ না হয়ে নতুন উদ্যোমে আবারো পথচলা শুরু করো কারন সফলতা তোমাদের হাতছানি দিয়ে ডাকছে ।
যেমনটি কবি বলেছেনঃ “মেঘ দেখে কেউ করিসনে ভয় - আড়ালে তাহার সূর্য় হাঁসে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর উচ্চমাধ্যমিকে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। আর সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী।
এর আগে বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন।
দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ১টা থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশকে উন্নত এবং দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, এবার ৫৫ দিনে এইচএসসির ফলাফল দিতে পারায় আমি খুব খুশি।
বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর হাতে প্রতিটি বোর্ডের ফলাফল তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
প্রধানমন্ত্রী বলেন, ৭৩ দশমিক ৯৩ ভাগ পাসের হার এটা ভালো। তিনি বলেন, আমরা এখন ৬০ দিনে ফলাফল দিতে পারছি। এবার ৫৫ দিনে এইচএসসির ফলাফল দিতে পারায় আমি খুব খুশি। এজন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। প্রতিটি পরীক্ষার ফল সময় মতো প্রকাশ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
নিউজরুম ১৮-০৭-২০১৯ ০৬:৩৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 459 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ