কামারখন্দে গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে দুর্বূত্তরা
২৮ অক্টোবর, ২০২৬ ০৬:০৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে দুর্বূত্তরা

মোঃ খায়রুল ইসলাম
১৭-০৭-২০১৯ ০৯:২৪ অপরাহ্ন
কামারখন্দে গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে দুর্বূত্তরা
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দোগাছী গ্রামে আঙ্গুর খাতুন (২০) নামে এক গৃহবধুকে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। ওই গৃহবধুর মুখ, পিঠ ও হাত এসিডে দগ্ধ হয়ে বলে জানা যায়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে। এসিড আক্রান্ত আঙ্গুরী খাতুন ওই গ্রামের তাঁত শ্রমিক শাহাদত হোসেনের স্ত্রী। গৃহবধুর শ্বশুর শাহেদ আলী জানান, মঙ্গলবার রাতে আমার ছেলের বৌ ঘরের দরজার পাশে বসে খাবার খাওয়ার সময় হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি এসে তার মুখে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন জানান, আমাদের গ্রামে মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে। এই বিষয় গ্রামের মাতবরদের কাছে গেলে বলে তোমরা কি দেখছো কে এসিড নিক্ষেপ করে, যদি না দেখে থাক তাহলে কিসের বিচার করবো। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন , ভিকটিমের শরীরের প্রায় ৮ থেকে ১০ শতাংশ ঝলসে গেছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম বলেন , গৃহবধুর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে শুনতে পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মোঃ খায়রুল ইসলাম ১৭-০৭-২০১৯ ০৯:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1298 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com