শিবগঞ্জের জনপ্রিয় নারী নেত্রী বিউটী বেগম আবারও কারাগারে
০৫ মে, ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন

  

শিবগঞ্জের জনপ্রিয় নারী নেত্রী বিউটী বেগম আবারও কারাগারে

নিউজরুম
১৭-০৭-২০১৯ ০৮:৪৩ অপরাহ্ন
শিবগঞ্জের জনপ্রিয় নারী নেত্রী বিউটী বেগম আবারও কারাগারে

 শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার জনপ্রিয় নারী নেত্রী সাবেক ২বারের নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গরিব ও মেহনতি মানুষের আপনজন জনাবা বিউটী বেগমকে বুধবার বগুড়া ম্যাজিষ্ট্রেট কোর্টে জামিন নিতে গেলে মহামান্য আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। বিবেকবান মহলের দাবী তাকে সামাজিক ভাবে হেয় করার জন্যই মিথ্যা নাশকতার মামলায় আবারও গ্রেফতার করা হয়েছে। এ নাশকতার মামলা দায়ের হয়েছিলো গত জাতীয় নির্বাচনের আগে। সেই মামলায় তাকে জাতীয় নির্বাচনের প্রচারণা থেকে দুরে রাখতে পূর্বেও গ্রেফতার করা হয়েছিলো।

 

নির্বাচনের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে এসে তিনি জনগনের দাবীর প্রেক্ষিতে গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগনের ভালোবাসা পেয়েছেন। সেই নাশকতা মামলায় আবারও জামিন নিতে গেলে বুধবার তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় মহামান্য আদালত। এদিকে তার গ্রেফতারের খবর শিবগঞ্জ এলাকার আনাচে কানাচে ছড়িয়ে পড়লে সাধারণ জনসাধারণ দূঃখ প্রকাশ করে বলেছেন, বারবার মিথ্য মামলায় কারাবরণকারী জনপ্রিয় নেত্রী বিউটী আপাকে অচিরেই মুক্তি দিয়ে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিতে মাননীয় আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন।


নিউজরুম ১৭-০৭-২০১৯ ০৮:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 462 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com