শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৭-২০১৯ ০৮:০৮ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেলসেতুর সাথে ধাক্কা লেগে অজ্ঞাত ২৫ বছরের এক যুবক ট্রেন থেকে পানিতে পরে যায়। এরপর তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাত যুবক রাজশাহী থেকে আসা ঢাকাগামী মেইল ট্রেনের যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান যুবকটি ট্রেনের ছাদে উঠেছিল। ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ঘাটিনা ব্রিজের উপরের রেলিং এর সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে পানিতে পরে যায়। এসময় তার কাছে থাকা ব্যাগ মাটিতে ছিটকে যায়। ব্যাগটিতে জামা, জুতা, ও জিনিশপত্র ছিলো।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা দিনার হোসেন জানান সকাল পৌনে ৮টায় আমরা জাতীয় হেল্প লাইন (৯৯৯) এর কল পেয়েছি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সোয়া ৮টা থেকে সারাদিন নাগাদ করতোয়া নদীতে ২ টি ডুবুরি ও নৌকা দিয়ে ১০০ মিটার গভীর ও আশপাশে খুঁজেছি কোথাও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com