চৌহালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
২৯ জুন, ২০২৬ ০২:৪২ পূর্বাহ্ন

  

চৌহালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৭-০৭-২০১৯ ০২:৪৭ অপরাহ্ন
চৌহালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

চৌহালী প্রতিনিধিঃ "স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"- এ শ্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ বুধবার(১৭জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে চৌহালীত উপজেলা পরিষদ হলরুমে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপজেলা  মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান সংবাদ সম্মেলনে মৎস্য চাষের উপর বিভিন্ন বিষয় দিক তুলে ধরেন। ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, আলোচনা সভা, র‌্যালি, উদ্বোধন , মাছের পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, হাট-বাজারে মাছ চাষ বিষয়ে উদ্বুদ্ধকরন , মূল্যায়ন সভা, সমাপনী ও সকল মৎস্যচাষীদের মাঝে পুরুস্কার বিতরণ ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা রয়েছে।

এ সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আতাউর রহমান, সহকারী মৎস্য অফিসার মাসুম বিল্লাহ , ক্ষেত্র সহকারী মোঃ শফিকুল ইসলাম , যমুনা টিভি স্টাফরিপোটার গোলাম মোস্তফা রুবেল,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক আঃ সামাদ খান, মোঃ ইদ্রিস আলী, রফিক মোল্লা, রকনুজ্জামান রকু,  আবু দাউদ, ইমরুল হাসান,মোঃ ফরহাদ হোসেন , মোঃ মোক্তার হোসেন , নারায়ন মালাকার সহ প্রমুখ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৭-০৭-২০১৯ ০২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 464 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com