শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৭-২০১৯ ০২:৪৩ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মৎস্য চাষে গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে বুধবার সকাল ৯ টায় উল্লাপাড়া মৎস্য অফিসে সংবাদ সম্মেলন করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা বয়োজিদ আলম বর্তমান সরকারের মৎস্য চাষে বিভিন্ন সাফলতা তুলে ধরেন। এবারের প্রতিপাদ্য ছিলো মৎস্য সেক্টর সমৃদ্ধি সুনীল অর্থনীতি অগ্রগতি।
সংবাদ সম্মেলনে তিনি জানান উল্লাপাড়ায় খাঁচায় মৎস্য চাষ করে চাষিরা স্বাবলম্বী হয়েছে। উপজেলার নদী গুলোতে খাঁচায় মৎস্য চাষে ব্যপক সম্ভাবনা দেখা দিয়েছে। এই উপজেলায় বিভিন্ন নদীতে ২৫০ টি খাঁচা বসানো হয়েছে প্রত্যেকটা খাঁচা থে গড়ে ৮ শ কেজি করে মাছ উৎপাদন হচ্ছে যা থেকে বার্ষিক আয় হচ্ছে ২০ হাজার টাকা। সংবাদ সম্মেলনে তিনি উল্লাপাড়ার মৎস্য চাষীদের বিভিন্ন সহযোগিতার কথা বলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com