শিরোনামঃ
আব্দুল জলিল ১৭-০৭-২০১৯ ০৯:৫৯ পূর্বাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মেঘাই নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ রিংবাঁধ ধসে গেছে। এতে করে মেঘাই, নতুন মেঘাই, পাইকরতলী ও আটাপাড়া নামের চারটি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। বুক সমান পানিতে তলিয়ে গেছে মেঘাই দাখিল মাদ্রাসা. মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কওমি মাদ্রাসা। তলিয়ে গেছে কাজিপুর থানায় ঢোকার রাস্তা। মঙ্গলবার উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকারের বাড়ির পাশের রিংবাঁধে হঠাৎ করেই ধস নামে। এতে করে কাজিপুর থানায় যাবার পাকা রাস্তা পানিতে তলিয়ে গেছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান ‘রাত দশটায় হঠাৎ করেই ওই বাঁধে ধস নামে। তবে আতঙ্কিত হবার কিছু নেই। ওই বাঁধের পরেও আরেকটি বাঁধ রয়েছে। পানি লেভেল হলে ধসে যাওয়া স্থানে জিওব্যাগ ফেলা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com