কাজিপুরে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু
০৭ মে, ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন

  

কাজিপুরে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

আব্দুল জলিল
১৬-০৭-২০১৯ ০৫:২০ অপরাহ্ন
কাজিপুরে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

কাজিপুর  প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বন্যার পানিতে ডুবে কবির হোসেন (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের উত্তর কুমারীয়াবাড়ি গ্রামের যমুনা নদীর পাশে একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ মোহর জানান, সকাল ১০টার দিকে কুমারীয়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র কবির হোসেন বাড়ির পাশের যমুনা নদীর ধারে একটি খালে পাট জাগ দিচ্ছিলেন। এসময় নদীর প্রবল  স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। দুপুরের দিকে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাকে সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষনা করেন।


আব্দুল জলিল ১৬-০৭-২০১৯ ০৫:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 365 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com