উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
০৭ মে, ২০২৬ ০৪:০২ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিউজরুম
১৬-০৭-২০১৯ ০৮:৫৭ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হবার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪ সদস্যের কমিটি সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর থেকে গঠন করা হয়। 

 

 

আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে-এমনটা জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল। 

 

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে গঠন করা ওই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল, পাকশী বিভাগীয় রেলওয়ে মেডিক্যাল অফিসার এস কে রায় ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) অশোক রায়।


নিউজরুম ১৬-০৭-২০১৯ ০৮:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1562 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com