উল্লাপাড়ায় কৃষকদের কাছ থেকে দ্বিতীয় ধাপে সরাসরি ধান ক্রয়
২৫ এপ্রিল, ২০২৬ ০৯:০৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় কৃষকদের কাছ থেকে দ্বিতীয় ধাপে সরাসরি ধান ক্রয়

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-০৭-২০১৯ ০৮:৩১ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় কৃষকদের কাছ থেকে দ্বিতীয় ধাপে সরাসরি ধান ক্রয়

রায়হান আলীঃ উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে সোমবার একযোগে কৃষকদের কাছ থেকে দ্বিতীয় ধাপে সরাসরি মাঠ পর্যায়ে সরকারি ভাবে ইরি-বোরো ধান ক্রয় সংগ্রহ করা হয়েছে।

এবার উপজেলার কৃষকদের কাছ থেকে দ্বিতীয় ধাপে ১৭শ মে.ট. ধান ক্রয় সংগ্রহ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবার স্ব-স্ব ইউনিয়নের বরাদ্দের বিভাজন দিয়ে কর্মকতা নিয়োগ করা হয়। ক্রয়  কর্মকতারা স্ব-স্ব ইউনিয়ন পরিষদের গেলে কৃষকরা তাদের ধানের নমুনা নিয়ে সেখানে হাজির হন। ক্রয়  কর্মকতারা ধানের মান যাচাই করে সেগুলো কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয়  করেন। এতে কৃষকদের ধান বিক্রি করতে কোন বেগ পেতে হয়নি। প্রথম ধাপে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃআরিফুজ্জামানের নেতৃত্বে হাটে হাটে গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনেন খাদ্য বিভাগ।  
একই কায়দায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ দ্বিতীয় ধাপে সচ্ছতার সাথে এভাবে ধান ক্রয় করে সংগ্রহ অভিযান সমাপ্তি ঘোষনা করেছে। ১০৪০ টাকা মন দরে দ্বিতীয় ধাপে প্রায় ২ হাজার কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করেছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান জানান, জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনা মোতাবেক উপজেলা ধান চাল ক্রয় সংগ্রহ কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার একযোগে সরাসরি মাঠ পর্যায় থেকে প্রকৃত কৃষকদের কাছ থেকেই এবারের মৌসুমে দ্বিতীয় ধাপে এ ধান ক্রয় সংগ্রহ করা হয়। প্রতি ইউনিয়নে ১জন ট্যাগ অফিসার, দুথজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে কার্ডধারী প্রকৃত কৃষক যাচাই বাছাই করে তাদের কাছ থেকে ধান ক্রয় সংগ্রহ করা হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০৭-২০১৯ ০৮:৩১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 412 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com