কাজিপুরে নাটুয়ারপাড়া রক্ষাবাঁধ রক্ষার চেষ্টা
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন

  

কাজিপুরে নাটুয়ারপাড়া রক্ষাবাঁধ রক্ষার চেষ্টা

আব্দুল জলিল
১৬-০৭-২০১৯ ০৮:২৮ পূর্বাহ্ন
কাজিপুরে নাটুয়ারপাড়া রক্ষাবাঁধ রক্ষার চেষ্টা

কাজিপুর  প্রতিনিধি ঃ  প্রমত্তা যমুনার হাত থেকে ঐতিহ্যবাহী সমৃদ্ধ জনপদ নামে খ্যাত নাটুয়ারড়াসহ আশপাশের এলাকার মানুষদের ঘরবাড়ি রক্ষায় বাঁধের ধসে যাওয়া স্থানে জিওব্যাগ ফেলা শুরু হয়েছে। নাটুয়ারপাড়া বাজার বণিক সমিতি, নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক সরকার, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান চানসহ এলাকার মানুষ সোমবার দুপুর থেকে সন্ধ্যা অবধি এই ব্যাগ ফেলার কাজে অংশ নেন।

 কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরজী ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাগণ ও সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল ঘটনাস্থল ঘুরে দেখেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও এই বাধ নির্মাণের অন্যতম সদস্য বকুল সরকার জানান, ‘ ভাঙন রক্ষায় চেষ্টা চলছে। তবে আরও সহায়তা প্রয়োজন। না হলে নাটুয়ারপাড়াসহ পুরো জনপদ একসময় যমুনার পেটে চলে যাবে।’  
বর্তমান উপজেলা চেয়ারম্যান জানান, ‘কাজিপুরের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এর  নির্দেশে আমরা বন্যার্তদের পাশে আছি। আশা করছি কাজিপুরে বড় ধরণের কোন দুর্ঘটনা বন্যার কারণে ঘটবে না।’


আব্দুল জলিল ১৬-০৭-২০১৯ ০৮:২৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1343 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com