শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৭-২০১৯ ১১:৫০ অপরাহ্ন |
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাাপাড়ায় অরক্ষিত রেলক্রসিং এ ট্রেনের ধাক্কায় নিহত ১০ মাইক্রেবাস যাত্রীর পরিচয় মিলেছে। এদের মধ্যে সদ্য বিবাহিত বর ও কনেও রযেছে।
নিহতরা হলেন, নব বিবাহিত বর সদর উপজেলার কান্দাপাড় গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাজন (৩২), তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের মেয়ে সুমাইয়া (২১), একই গ্রামের আাশরাফ আলীর স্ত্রী মমতা (৩৫), সদর উপজেলার রামগাঁতী গ্রামের মৃত আব্দুছ ছালামের ছেলে শফিউল (১৯), একই এলাকার মৃত মশিউর রহমানের ছেলে আব্দুস সামাদ (৪৫), একই গ্রামের শিশু আলিফ (৯), সয়দাবাদ এলাকার নূর আলম (৩৫), সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আলতাফ হোসেনের ছেলে শরীফ (৩২), রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামের আলম শেখের ছেলে খোকন (২৪) এবং মাইক্রোবাস চালক কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের এলাহী বক্সের ছেলে স্বাধীন মিয়া (৫৫)।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com