শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৭-২০১৯ ০৪:১৯ অপরাহ্ন |
রায়হান আলীঃ ১০৩ টাকায় পুলিশে নিয়োগ প্রাপ্তদের মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত যাচাই-বাছাইয়ের জন্য তাদের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির হলেন পুলিশের তদন্ত কর্মকর্তারা। সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপার ও সলংগা থানা পুলিশের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তারা এভাবে নিয়োগ প্রাপ্তদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ দেখে রীতিমতো অবাক নিয়োগ প্রাপ্ত ও তাদের স্বজনরা।
সলংগা থানার জগতজীবনপুর গ্রামের রিক্সা চালক মুক্তার আলীর ছেলে রাকিবুল ও দাদনপুর গ্রামের হতদরিদ্র কৃষক মোসাদ্দেস আলী ছেল সুজন মিয়াসহ ১৩ জন ১০৩ টাকায় পুলিশের চাকুরী পেয়েছেন
সোমবার ওই এক প্রার্থীর বাড়িতে মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের জন্য যান সলংগা থানার উপপরিদর্শক তানভীর সবুজ । এসময় তিনি নিয়োগ প্রাপ্তদের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির হন। এভাবে পুলিশ কর্মকর্তার ফুল ও মিষ্টি নিয়ে আকস্মিক হাজির হওয়ার ঘটনায় নিয়োগ প্রাপ্ত ও তাদের স্বজনেরা রীতিমতো অবাক হন। পুলিশ কর্মকর্তা সদ্য নিয়োগ প্রাপ্তদের মিষ্টি মুখ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে নিয়োগ প্রাপ্তদের স্বজনদেরও মিষ্টি মুখ করান। এসময় মাত্র ১০৩ টাকায় চাকুরী পাওয়ায় তাদের স্বজনেরা আনন্দে কেঁদে ফেলেন। এভাবে সলংগা নিয়োগ প্রাপ্ত ১৩ জন প্রার্থীর বাড়িতে বাড়িতে গিয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও সলংগা থানার জেড জেড তাজুল হুদার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
সলংগা থানার উপপরিদর্শক তানভীর সবুজ জানান, পুলিশ সুপারের নির্দেশে সলংগা থানা থেকে ১০৩ টাকায় সদ্য পুলিশে নিয়োগ প্রাপ্তদের বাড়িতে গিয়ে মিষ্টি মুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এতে নিয়োগ প্রাপ্ত প্রার্থী ও তাদের স্বজনরা চরম খুশি হয়েছে। একই সাথে পুলিশ বাহিনীতে নিয়োগ প্রাপ্তদের কর্মজীবনের শুভকামনা করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com