শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৭-২০১৯ ০৪:১৭ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ কাজিপুর পয়েন্টে যমুনা বিপদসীমার ৩৪ সেমি. উপর দিয়ে বইছে। এতে করেন উপজেলার নতুন নতুন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ গয়ে গেছে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। আর প্রবল স্রোতে উপজেলার নাটুয়ারপাড়া এলাকা রক্ষাবাঁধের মাথায় দেখা দিয়েছে ধস। সোমবার দুপুর পর্যন্ত ওই বাঁধের প্রায় তিনশ মিটার ধসে গেছে। পানির প্রচন্ড ঘূর্ণাবর্তের কারণে ধসে গেছে নাটুয়ারপাড়া থেকে খাসরাজবাড়ি ইউনিয়নের যাবার প্রধান রাস্তাটি। এছাড়া রূপসা থেকে বালিয়াকান্দি পর্যন্ত রাস্তার একাংশ ধসে গেছে। চরপানাগাড়ি থেকে জজিরা যাবার একমাত্র রাস্তাটিও সোমবার ভোরে ধসে গেছে। এতে নাটুয়ারপাড়া হাট-বাজারের ৪ শতাধিক ব্যবসায়ীসহ ভাঙন এলাকার জনগণ চরম আতঙ্কে রয়েছে। অনেকে বাঁধের আশপাশের এলাকায় আশ্রয় নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী দেলশাদ সরকার জানান, রবিবার দুপুরে প্রবল স্রোতের আঘাতে নাটুয়ারপাড়া হাট-বাজারের পূর্ব পাশের বাঁধের মাথায় ধস দেখা দেয়। অল্প সময়ের মধ্যে প্রায় দুইশ’ মিটার বাঁধ যমুনার নিচের দিকে দেবে যায়।’ বিকেলে ওই বাঁধের ভাঙন দেখতে যান কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা। এসময় তারা বাঁধ রক্ষায় জিওব্যাগ ফেলার ঘোষণা দেন। এদিকে ওই বাঁধের ভাঙা অংশে সোমবার দুপুর থেকে জিও ব্যাগ ফেলে ধস রক্ষার চেষ্টা চলছে বলেন জানান কাজিপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার। কিন্তু ভাঙন রক্ষায় এই ব্যাগ পর্যাপ্ত নয় বলে তিনি আরও বেশি সহায়তা কামনা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com