বন্যায় জনদুর্ভোগ অব্যাহত, নিরাপদ স্থানে সরে যাচ্ছে মানুষ
০৩ আগস্ট, ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন

  

বন্যায় জনদুর্ভোগ অব্যাহত, নিরাপদ স্থানে সরে যাচ্ছে মানুষ

নিউজরুম
১৫-০৭-২০১৯ ১২:৪৩ অপরাহ্ন
বন্যায় জনদুর্ভোগ অব্যাহত, নিরাপদ স্থানে সরে যাচ্ছে মানুষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আশপাশের অংশে বন্যার পানি ব্যাপক দুর্ভোগ তৈরি করেছে। ব্যবসাকেন্দ্র ও বসতবাড়িতে পানি উঠে পড়ায় হাজারও মানুষ ঘরবাড়ি ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়েছেন।

টানা বৃষ্টিতে বন্যায় বির্পযস্ত হয়ে পড়েছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মানুষ। প্রতি ঘণ্টায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সাতকানিয়া উপজেলার মধ্যভাগে কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল নামক স্থানে এখনো জনদুর্ভোগ অব্যাহত থাকায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে মানুষ।

মহাসড়কের পাশে এক ব্যক্তিকে নৌকায় বেশ কিছু মুরগি নিয়ে আসতে দেখা যায়। জানা যায়, বন্যার পানিতে ভেসে গেছে ঘর, মুরগির খামার। হাজারো মুরগি মারা গেছে। অবশিষ্ট কিছু মুরগি নিয়ে নিয়েছে মহাসড়কের পাশে এসেছেন তিনি।


নিউজরুম ১৫-০৭-২০১৯ ১২:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 292 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com