নিকোলাস-উইলিয়ামসনের ব্যাটে এগিয়ে যাচ্ছে কিউইরা
০৩ মে, ২০২৬ ০৭:২৪ অপরাহ্ন

  

নিকোলাস-উইলিয়ামসনের ব্যাটে এগিয়ে যাচ্ছে কিউইরা

নিউজরুম
১৪-০৭-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
নিকোলাস-উইলিয়ামসনের ব্যাটে এগিয়ে যাচ্ছে কিউইরা

নিকোলাস-উইলিয়ামসনের ব্যাটে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। প্রথম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে কিউইরা। ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মাথায় মার্টিন গাপটিলের উইকেট হারায়  তারা। ১৯ রান করে ক্রিস ওকসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন তিনি। এরপর ওপেনার গেনরি নিকোলাস ও কেন উইলিয়ামসন দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব পালন করছেন।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত তাদের সংগ্রহ ২১.2 ওভারে এক উইকেট হারিয়ে ১০০ রান। নিকোলাস (৪৫) ও উইলিয়ামসন (৩০) রান নিয়ে ক্রিজে রয়েছেন। লর্ডসে বিশ্বকাপের ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান।

 

ইংল্যান্ডের এটি চতুর্থ বিশ্বকাপ ফাইনাল। এর আগে ৩বার ফাইনাল খেলেও শিরোপার দেখা পায়নি। অন্য দিকে নিউজিল্যান্ডের এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগের বার (২০১৫ বিশ্বকাপে) তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছে। তাই আজ যারাই জিতবে সেটি হবে তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা।

উভয় দলই আজ সেমিফাইনালের উইনিং কম্পিনেশনেই খেলতে নামবে। একাদশে কোন পরিবর্তন আনেনি কোন দল।


নিউজরুম ১৪-০৭-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com