শ্রীবরদীতে বন্যার পানিতে ডুবে দিন মজুরের মৃত্যু
০৫ মে, ২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন

  

শ্রীবরদীতে বন্যার পানিতে ডুবে দিন মজুরের মৃত্যু

নিউজরুম
১৪-০৭-২০১৯ ০৫:১০ অপরাহ্ন
শ্রীবরদীতে বন্যার পানিতে ডুবে দিন মজুরের মৃত্যু

 মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে পানিতে ডুবে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টায় গোশাইপুর ইউনিয়নের গড়গড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত হাসমত আলী ওরফে হাসু (৫৫) গড়গড়িয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রাতে হাসমত আলী ওরফে হাসু পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি বাড়ির সংলগ্নে মাঠে জমে থাকা ওই পানিতে কারেন্ট জাল পেতে রাখে, সকালে কারেন্ট জাল উঠাতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন সংবাদ পেয়ে পানি থেকে তার লাশ উদ্ধার করে। গোশাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউ.পি সদস্য আ: মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


নিউজরুম ১৪-০৭-২০১৯ ০৫:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 368 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com