শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৪-০৭-২০১৯ ০৫:০৭ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নাগরপুর থেকে চৌহালী সংযোগ সড়কের পশ্চিম কোদালিয়া দাখিল মাদ্রাসা এলাকায় মূল রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ পথে। কয়েক দিনের টানা ভারি বর্ষনে এ খানাখন্দের সৃষ্টি হয়েছে । এ অবস্থায় সড়কে যাতায়াতকারী যাত্রী সাধারণ ও পরিবহন চালক-শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, কয়েক দিনের টানা ভারি বর্ষনে রাস্তাটি ভেঙ্গে যওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মতো ছোট যানবাহন চলাচল করছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ঝুঁকি নিয়ে চলাচলকারীরা।
স্থানীয়রা জানায়, ইতিমধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাসরিন আক্তার উক্ত ভাঙ্গা রাস্তা পরিদর্ষণে এসে মেরামতের আশ্বাস দিয়েছেন ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com