শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৪-০৭-২০১৯ ০২:২০ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ- ২ প্রজেক্ট (এন এ টিপি),মৎস্য অধিদপ্তর এর আওতায় প্রদর্শনী চাষিদরে মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর কোদালিয়া বাজার কার্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারি মোঃ শফিকুল ইসলাম শফির পরিচালনায় এসব উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ,অত্র দপÍরের ক্ষেত্র সহকারী (এনএটিপি-২) মোঃ আব্দুল্লাহ আলমূতী, প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আব্দুল লতিফ,উপজেলা আ’লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক (সাংবাদিক)মোঃ ইদ্রিস আলী, খাষপুখুরিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুম সিকদার, নজরুল ইসলাম । এতে উপজেলার ৭টি ইউনিয়নের ১৪জন মৎস্য চাষিদের মাঝে ২ বস্তা করে ভাসমান মৎস্য খাদ্য বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com