প্রকাশিত সংবাদের প্রতিবাদ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-০৭-২০১৯ ০৩:২৬ অপরাহ্ন
|
|
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১০ তারিখে দৈনিক গণমানুষের আওয়াজ ও যমুনা প্রবাহ পত্রিকায়
উল্লাপাড়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সাংগঠনিক কে পিটিয়ে জখম শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সত্য নয়। উল্লাপাড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানূর রহমান মিরাজের বক্তব্য দিয়ে প্রকাশ করা হয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজের নির্দেশে তার ওপর হামলা করা হয়েছে। ঘটনাটি সম্পন্ন ভিত্তিহীন কাল্পনিক মিথ্যা। প্রকৃতপক্ষে আমি বঙ্গবন্ধুর নীতি আর্দশ ধারন করে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্বপালন করে আসছি। উল্লাপাড়ার সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের নির্দেশনায় উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ব করে সংগঠনকে শক্তিশালী করেছি।
পূর্বের যে কোন সময়ের চেয়ে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ এখন শক্তিশালী এবং সক্রিয়। স্থানীয় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসায় বিরুদ্ধে বিদ্বেষ মুলকভাবে এই বক্তব্য দিয়েছে। কতিপয় ছাত্রলীগের নেতারা তার মানক্ষুন্ন করার জন্য এই কাজ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ওই সংবাদ পড়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ সারোয়ার হোসেন সবুজ
সভাপতি
উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৭-২০১৯ ০৩:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 508 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ