শিরোনামঃ
ডেস্ক রিপোর্টঃ ১৩-০৭-২০১৯ ০৮:৪১ পূর্বাহ্ন |
প্রবাসী ডেক্সঃ ইতালী আওয়ামী লীগের উদ্যোগে রাজধানী রোমের বাংলাদেশীদের প্রানকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও ফুড অব রোমা রেষ্টুরেন্টের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ি ও সামাজিক ব্যক্তিত্ব জনাব জাহাঙ্গীর ফরাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জামান মোক্তারের সঞ্চালনায় এ আলোচন সভায় উপস্থিত বক্তারা বলেন নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ৭ বছর ইতালী আওয়ামী লীগ কাউন্সিল হয়নি, বর্তমান ইতালী আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি কার্যক্রমে অনেকাংশে পিছিয়ে পরেছে, যার ফলে নোতকর্মীরা হতাশ। নেতাকর্মী দের মোনবল ফিরিয়ে আনতে হলে হলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে, নতুন নেতৃত্বকে সুযোগ করে দিতে হবে।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন নেতৃত্বক স্বাগত জানাতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম,এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, দীন মোহাম্মদ দীনু, প্রচার সম্পাদক মান্নান মাদবার, প্রকাশনা সম্পাদক কবির আহমেদ, সদস্য শেখ ইসহাক, মহিলা আওয়মী লীগের রিনা, রোম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন হাওলাদর, যুগ্ম সাধারন সম্পাদক জি আর মানিক হাজী সুইট, যুবলীগের উপপ্রচার সম্পাদক স্বপন দাস, যুবলীগের দপ্তর সম্পাদক সোহেল বকসি, রুহুল আমিন রাহুল, ইলিয়াস মল্লিক, সাব্বির আহম্মেদ, কাজী জাহাঙ্গীর, সুপল সহ ইতালী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ-এর সর্বস্তরের নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com