শ্রী রিপন কুমার রাজবংশী বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী কিশোর কুমার বর্মন সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ মাহাতো এর অনুমোদনক্রমে এই পদে মনোনীত করেন রিপন কুমার রাজবংশীকে।
শ্রী রিপন কুমার রাজবংশী একজন দরিদ্র ঘরের সন্তান হিসেবে তিনি তার মেধা ও সততার মধ্যো দিয়ে এত দূরে এসেছেন বলে মনেকরেন সংগঠন এর সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ মাহাতো,এই সংগঠন টি হচ্ছে হিন্দুদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এবং এটা একটি অরাজনৈতিক সংগঠন যার মূল কাজই হচ্ছে অসহায় নিরীহ হিন্দু সমাজের পাশে দাঁড়ানো।
এই সংগঠনের মাদার সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আর হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সিরাজগঞ্জ জেলার আরেক সন্তান ডাঃ বিদ্যূৎ সুত্রধর বলেন, রিপন কে আমরা অনেক দিন হলো চিনি যানি সে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেন। তাই তাকে যোগ্য পদেই অধিসঠিত করেছেন যুব মহাজোট এর সভাপতি ও সাধারণ সম্পাদক।
রিপন কুমার রাজবংশী সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে অনার্স পাস করে এখন একটি বেসরকারী চাকুরির পাশাপাশি এলএলবি তে পড়াশোনা করছেন।
রিপন কুমার রাজবংশী বলেন, আমি একজন দরিদ্র ঘরের সন্তান শত অভাব অনটনের মধ্যো দিয়ে ছাত্রবস্থায় অনেক দিন ধরেই হিন্দুদের পাশে থেকে বিভিন্ন কাজে সবাইকে উৎসাহিত
এবং বিভিন্ন ধর্মীয় কাজে অংশগ্রহন করেছি।
তাই এখন আমি সবার কাছে আশির্বাদ ও সহযোগিতা কামনা করি যাতে হিন্দুদের অধিকার আদায়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাধে কাধ মিলিয়ে কাজ করতে পারি এবং বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কে গতিশীল করতে পারি । হিন্দু মহাজোট ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।