উল্লাপাড়ায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আফছার আলী উল্লাপাড়া প্রতিনিধিঃ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউপি চেয়ারম্যান আফছার আলী নির্বাচিত হয়েছেন।
বৃহঃস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে শ্রেষ্ঠ উপজেলার চেয়ারম্যান হিসেবে এ ক্রেস্ট তুলে দেন ইউএনও মোঃ আরিফুজ্জামান। এ অনুষ্ঠানে মোঃ আরিফুজ্জামান সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহব্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মরিুজ্জামান পান্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পার কর্মকর্তা খোন্দকার আরিফুজ্জামান সহ প্রমুখ ।
জানা যায়, প্রতি বছর “বিশ্ব জনসংখ্যা দিবস” উপলক্ষে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরুপ ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়।
এ প্রসঙ্গে চেয়ারম্যান আফছার আলী জানান, আমাদের এমপি তানভীর ইমামের গঠনমুলক দিকনির্দেশনায় সব সময় কাজ করে যাচ্ছি আমার ইউনিয়নে । যার কারনেই আজ আমি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি ।
আমি শ্রেষ্ঠ হওয়ার পিছনে আমার ইউনিয়নের সকল জনগণের সহযোগিতা। তাই আমার এই শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব আমার ইউনিয়নের জনগণের প্রতি উৎস্বর্গ করলাম। এর আগে চেয়ারম্যান আফছার আলী সিরাজগঞ্জ জেলারও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।