শিবগঞ্জে আনুষ্ঠানিকভাবে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস
০৫ মে, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

  

শিবগঞ্জে আনুষ্ঠানিকভাবে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

নিউজরুম
১২-০৭-২০১৯ ১০:৫২ পূর্বাহ্ন
শিবগঞ্জে আনুষ্ঠানিকভাবে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

 শিবগঞ্জ  প্রতিনিধিঃ “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বৎসর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ফজলুল হক, ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 


নিউজরুম ১২-০৭-২০১৯ ১০:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com