স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকে পিষ্ট গৃহবধূ
০৭ মে, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

  

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকে পিষ্ট গৃহবধূ

নিউজরুম
১১-০৭-২০১৯ ০৬:২০ অপরাহ্ন
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকে পিষ্ট গৃহবধূ

গাজীপুর সদর উপজেলায় স্বামীর মোটরসাইকেলে থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন স্ত্রী সুরভি আক্তার (৩০)। তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্বামী খোরশেদ আলম আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানাধীন মিরের বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেলে থেকে ছিটকে পড়ে আরোহণ করা স্ত্রী সুরভি আক্তার (৩০)ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মারা যান।

খোরশেদ আলমের পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মেঘডুবি এলাকার বাসিন্দা।

 

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া যুগান্তরকে জানান, ট্রাকচালক, হেলপার ও ট্রাকটি আটক লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে ৪০নং ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্থতায় মীমাংসা হয়েছে। ট্রাক ড্রাইভাররের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি।


নিউজরুম ১১-০৭-২০১৯ ০৬:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 533 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com